ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

সিডিএতে চাকুরী নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১০-২০২৫ রাত ১০:৬

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৩১টি পদে ১১৫ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগেই চাকরির নিশ্চয়তা দিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ ওঠেছে।  অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম এবং সচিব রবীন্দ্র চাকমার নাম ভাঙ্গিয়ে গোপনে চাকরী প্রার্থীদের কাছ থেকে লাখ লাখ টাকা অবৈধ লেনদেন করাছে বলে জানা গেছে।
  গত ২১ অক্টোবর সিডিএ সচিব রবীন্দ্র চাকমার স্বাক্ষরতি একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩১টি পদে ১১৫ জন বিভিন্ন পদে লোকবল নিয়োগ করার কথা প্রকাশিত হয়। সর্বশেষ ২০২৩ সালে ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি প্রকাশিত হলে বিধি মোতাবেক না হওয়ায় বিজ্ঞপ্তি বাতিল করতে বাধ্য হন।  আরও দুইবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে হাজার হাজার চাকুরী প্রার্থী আবেদন করেন। নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বিধি মোতাবেক না হওয়ায় বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ। অনেকে সরকারি বিধি মোতাবেক আবেদন করলেও তাদের সরকারি পে-অর্ডারের টাকা ফেরতও দেয়নি। অনেকের সরকারি চাকুরীতে প্রবেশের বয়সও চলে গেছে। উক্ত বিজ্ঞপ্তিতে তাদের বিষয়ে কোন নির্দেশনা না থাকায় পুরোনো চাকুরী প্রার্থীরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে পুরোনো বিজ্ঞপ্তি অনুসারে লোকবল নিয়োগের দাবি জানান। সিডিএ ভবনে চেয়ারম্যান সচিবসহ অফিস স্টাফরা সিন্ডিকেট করে কাকে কোন পদে নিয়োগ দেয়া হবে অনেক আগেই নির্ধারণ করে লেনদেন হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানায়। বিজ্ঞপ্তি প্রকাশ করে পুরোনো কিছু অফিস স্টাফদের মোটা অংকের টাকার বিনিময়ে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করার কৌশল হিসেবেও অনেকে দেখছেন। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগেই সিন্ডিকেট করে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে সিডিএ কর্মকর্তা-কর্মচারীদের একাধিক সংগঠনের প্রতিনিধিরা। 
অভিযোগের বিষয়ে সিডিএ চেয়রম্যানের পিএস টু জমির উদ্দীন জানান, চাকুরী দেয়ার নামে কেউ টাকা পয়সা নিয়ে থাকলে সেটা আমি পজেটিভভাবে নিচ্ছি, কারণ কোন ব্যক্তি যেভাবে হউক চাকুরী দিতে পারার যোগ্যতা সবার থাকে না, চাকুরীর ক্ষেত্রে লেনদেন সব জায়গায় হয় বলে দাবি করেন। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম জানান, নতুন জনবল নিয়োগ দেয়ার ক্ষেত্রে কোন বিধি নিষেধ আছে কিনা আমি বলতে পারব না, চাকুরী দেয়ার নামে অথবা আমার নাম ভাঙ্গিয়ে কেউ কোনভাবে আর্থিক লেনদেন করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে অইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি