ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে গণপদত্যাগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১০-২০২৫ রাত ১০:৭

বাংলাশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধিন ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের ৩১ জনের আহ্বায়ক কমিটি গত ২১ অক্টোবর মঙ্গলবার গঠন কর হয়। উক্ত কমিটিতে জাহেদুল হক সোহেলকে আহবায়ক, একরাম সিদ্দিকী রানাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজু ইসলাম কবিরকে সদস্য সচিব করা হয়। এতে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন, সদস্যসচিব আইনুল ইসলাম জুয়েল অনুমোদন দেন। নতুন কমিটিতে সাবেক আহ্বায়ক নুরুল আলম নুরু, ১নং যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম রনিসহ যারা বিগত ১৫ বছর ধরে আওয়ামী লীগের সময় একাধিকবার জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর ও সুবিধাবাদী লোকজন দিয়ে কমিটি গঠন করার অভিযোগ এনে একযোগে কমিটি থেকে ১০ জন পদত্যাগ করেছেন। নতুন কমিটি থেকে পদত্যাগী নেতারা হলেন যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম রনি, আকতার হোসন, জাহে হাসান, সদস্য মো. কামরুল, মো, হারুন, সুমন মাঝি, মো. জামাল উদ্দীন, মো, বেলাল, মো. জুয়েল ও মো. রিপন। তৃণমূল নেতা কর্মীদের মাঝে প্রশ্ন উঠেছে কি দোষে কোন অপরাধে যোগ্য ব্যক্তিকে বাদ দেয়া হয়েছে ? বিগত সময়ে যারা জেল জুলুম নির্যাতনের শিকার এমন ব্যক্তিদের বাদ দিয়ে কমিটি গঠন করায় ক্ষোভ দেখা দিয়েছে। নতুন কমিটির সদস্যসচিব রাজু ইসলাম কবির একজন আওয়ামী লীগের দোসর এবং বিগত সময়ে আন্দোলন সংগ্রামে কখনো ছিল না, এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য কোন ব্যক্তিও না বিভিন্ন অপরাধের সাথে যুক্ত রয়েছে বলে তৃণমূল নেতা কর্মীদের অভিযোগ। 
এ বিষয়ে ফিরিঙ্গিবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম রনি জানান, আমাদের কমিটিতে যাকে সদস্য সচিব করা হয়েছে উনার পেছনে রাজনীতি করা মানে আমাদেরকে রাজনৈতিকভাবে অপমানিত করা, উনি কখনো আন্দোলন সংগ্রামে ছিল না, আমি আহ্বায়ক হওয়ার কথা আমাকে তা করা হয়নি। গ্রুপিং রাজনীতির কারণে অগ্রহনযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয়েছে এটা তৃণমূল নেতা কর্মীরা মেনে নিতে পারছে না। যার কারণে তৃনমূল নেতা কর্মীদের সিদ্ধান্তে আমরা এক সাথে উক্ত কমিটি থেকে ১০ জন পদত্যাগ করেছি। 
উক্ত কমিটির সাবেক আহবায়ক নুরুল আলম নুরু জানান, এ কমিটি এমন ব্যক্তির হাতে দেয়া হয়েছে তৃণমূল নেতা কর্মীরা মেনে নিতে পারছে না, যাকে সদস্যসচিব করা হয়েছে উনি সামাজিকভাবে গ্রহণ যোগ্য না, উনার পেছনে রাজনীতি কোন ভদ্র ও ভালো পরিবারের কেউ করবে না, রাজনৈতিক কর্মীদের চরম অপমান করা হয়েছে এ কমিটিতে। যার কারণে সবার মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে, এ ক্ষোভ থেকে এতগুলো নেতাকর্মী পদত্যাগ করেছে। ফিরিঙ্গিবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু ইসলাম কবির জানান, আমি বিগত ১৫ বছর আওয়ামী লীগের সময়ে আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে সক্রিয় ছিলাম অনেকবার রাজনীতির কারণে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি, যারা পদত্যাগ করেছে তারাও সবাই আহ্বায়ক এবং সদস্য সচিব হওয়ার মত যোগ্য, একটি পদ সবাইকে দেয়া যায় না, মান অভিমান করেছে হয়তো পরে ঠিক হয়ে যাবে, সবাই আবার ফিরে আসবে আশা করি, যদি তারা ফিরে না আসে সিনিয়রদের সাথে বসে কমিটি পূনর্গঠন করা হবে। একটা বড় দলে মান অভিমান ক্ষোভ-বিক্ষোভ থাকবে এটা কোন বিয়ষ না। 
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দীন নাহিদ জানান, ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কমিটি থেকে অনেকে পদত্যাগের বিষয়ে আমরা শুনেছি, এ ধরণের একটি কাগজ আমরা দেখেছি, বিষয়টি কতটুকু সত্য মিথ্যা সেটা এখনো বলতে পারব না, নাকি তাদের নাম দিয়ে অন্য কেউ অপপ্রচার করে বিভ্রান্তি ছড়াচ্ছে কিনা দেখতে হবে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন