ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

দুর্ঘটনাকবলিত বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ট্রাকচাপা, নিহত ২


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১০-২০২৫ দুপুর ১:৪৮

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল এলাকায় ভাঙ্গামুখী লেনে দুর্ঘটনাকবলিত বাসের পেছনে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার ঘোষগাতি গ্রামের বাসিন্দা মতিয়ার রহমানের ছেলে মিনহাজুর রহমান (২৪) ও পাবনার বেড়া উপজেলার বনগ্রামের জুয়েল রানার স্ত্রী ফারজানা ইয়াসমিন (৩০)।

আহতদের মধ্যে দুই বছরের শিশু জান্নাতুল ফেরদৌসের নাম জানা গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ভাঙ্গাগামী যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে ভাঙ্গামুখী পথে চলছিল। পথে বাসটি অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে এই দুর্ঘটনায় কোনো অঘটন ঘটেনি। এই দুর্ঘটনাটি ঘটার পর যমুনা লাইনের যাত্রীরা বাস থেকে নেমে এক্সপ্রেসওয়েতে হাঁটাহাটি করছিলেন। কয়েকজন যাত্রী বাসটির পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই লেনে পেছন দিক থেকে আসা ভাঙ্গাগামী একটি ট্রাক এসে বাসটির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কয়েক যাত্রী চাপা পড়েন। তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ভাঙ্গা হাইওয়ে পুলিশ। সেখানে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, ওই দুই ব্যাক্তিকে হাসপাতালে আনার আগেই তারা মারা যান।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। তবে বাসটি প্রথমে যে অজ্ঞাত গাড়িকে ধাক্কা দিয়েছিল সেটি পালিয়ে যায়। ভোরের অল্প আলোয় অতিরিক্ত গতিই দুর্ঘটনার কারণ হতে পারে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি