মাদকসেবীদের আড্ডায় নিরাপত্তাহীন নওয়াপাড়া নদী বন্দর বেড়েছে চুরি–ছিনতাই
যশোরের অভয়নগরের নওয়াপাড়া নদী বন্দরে নোঙরকৃত বার্জ কার্গো জাহাজগুলোতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বন্দর এলাকায় মাদকসেবী ও বিক্রেতাদের আড্ডা গড়ে উঠায় প্রতিনিয়তই আতঙ্কে দিন কাটাচ্ছেন জাহাজ স্টাফ ও শ্রমিকরা। নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্বে থাকা নৌ পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। ভুক্তভোগীদের অভিযোগ, নৌ পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করায় বন্দর এলাকায় এই অপরাধচক্রের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। দেশের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র নওয়াপাড়া নদী বন্দরে প্রতিদিন শতাধিক বার্জ কার্গো নোঙর করে। বিদেশ থেকে আমদানিকৃত সার, গম, ডাল, ভুট্টাসহ বিভিন্ন কৃষিপণ্য মংলা ও চট্টগ্রাম বন্দর থেকে এনে এখানেই খালাস করা হয়। এখান থেকেই পণ্যগুলো ট্রাকে করে সারাদেশে সরবরাহ করা হয়। তবে রাতের অন্ধকারে এসব জাহাজে মাদকসেবীরা ভয়ভীতি দেখিয়ে কেবিন দখল করে মাদক সেবনসহ অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বাধা দিলে জাহাজ শ্রমিকদের মারধর ও জোরপূর্বক টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে অহরহ। তবে বিষটি নিয়ে অনেক জাহাজ স্টাফ ভয়ে বিষয়টি প্রকাশ করতে সাহস পায়নি। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নওয়াপাড়া শাখার সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, “আমরা নৌ পুলিশকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয় না।” গত কয়েকদিন আগে পরশঘাটে নোঙরকৃত জান্নাত-৯ নামের জাহাজে উপজেলার মশরহাটি গ্রামের মারুফ হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক কেবিন খুলে দিতে চাপ দিলে রাজি না হওয়ায় জাহাজ স্টাফ সৈয়দ মো. সেলিম ও লিমনকে বেদম মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি নৌ পুলিশকে জানানো হলেও তারা ঘটনাস্থলে যাননি বলে অভিযোগ করেন তারা। পরে ঘাটের লেবার সরদার মনিরুজ্জামান মানিক বাদী হয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নওয়াপাড়া জানতে নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রণজিত কুমার সেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা নিয়মিত টহল দিয়ে থাকি।” তবে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় তাদের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষ বাড়ছে দিন দিন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার