মধুখালীতে দীর্ঘ এক যুগ পর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ফরিদপুরের মধুখালীতে দীর্ঘ এক যুগ পর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মধুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু সহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, “এখন থেকেই সবাই নির্বাচনের মাঠে নামবেন। বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। মা-বোনদের বোঝাবেন যেন আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করে সরকার গঠনের পথ সুগম করা যায়।”
তিনি আরও বলেন,“জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন— বিএনপি ক্ষমতায় এলে সর্বপ্রথম দেশের বেকার যুবকদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে।”
স্থানীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘ এক যুগ পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সংগঠনের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
এমএসএম / এমএসএম
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল, রংপুর বিভাগে অতিভারী বৃষ্টি হবে
টানা বৃষ্টি-বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত কৃষিখাত, নষ্ট প্রায় ৩৬৮ হেক্টর কৃষিজমি
শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম
কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২
গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা কীভাবে উদ্যাপন করব
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক