কুতুবদিয়ায় সাবেক এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গণসংযোগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কুতুবদিয়া উপজেলায় এক বিশাল গাড়ি শোডাউন করেছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ শোডাউন অনুষ্ঠিত হয়। দরবার ঘাট থেকে শুরু হয়ে কুতুব দরবার শরীফ, ধুরুং বাজার হয়ে বড়ঘোপ বাজার বেলাভূমিতে এসে শোডাউনটি শেষ হয়। এতে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শোডাউন শেষে তিনি বড়ঘোপের হোটেল সমুদ্র বিলাসে রাত্রি যাপন করেন। পরের দিন (২৩ অক্টোবর) সকালে তিনি সাবেক এমপি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীর পিতা মরহুম হাবিবুর রহমান এবং মুরালিয়ার মরহুম জালাল আহমদ চৌধুরীর কবর জিয়ারত করেন।
এর আগে সকালে তিনি কুতুবদিয়া কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ‘ভোটের সালাম’ পৌঁছে দেন।
উল্লেখ্য, কুতুবদিয়া-মহেশখালী আসনে বিএনপি এখনো চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেনি। মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ অবস্থান থেকে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত