ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

হাটিকুমরুলে শ্রমিক লীগ নেতা এখন জামায়াত নেতা


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ২৪-১০-২০২৫ দুপুর ৩:৪১

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার  সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ - সভাপতি এখন ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রচার সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। 
 
হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতি  ইউসুফ আলী এখন ২নং ওয়ার্ড  জামায়াতের প্রচার সম্পাদক হওয়ায় পুরো এলাকাজুরে তোলপাড় শুরু হয়েছে। 

তথ্য অনুসন্ধানে জানা যায়, ইউসুফ আলী হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতিসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ১৫ বছর দায়িত্ব পালন করছেন। 

কিন্তুু সেই ইউসুফ আলী আবার গত ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে 
জামাত নেতাদের সাথে আতায়াত করে শাক দিয়ে মাছ ঢাকতে হাতিয়েছেন হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের ২নংওয়ার্ডের প্রচার সম্পাদকের পদ । 

শ্রমিক লীগ নেতা ইউসুফ আলীকে জামাতে যোগদানের  কথা জিজ্ঞেস করলে, তিনি গণমাধ্যমে বলেন,আমি হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের সহ সভাপতি ছিলাম কিন্তু এখন আমি জামাত করি।  

গণমাধ্যম কর্মীরা তাকে শ্রমিক লীগ সহ সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে, তিনি আরও বলেন, দলটির সাংগঠনিক নেতারা পলাতক থাকায় পদত্যাগপত্র জমা দিতে পারিনি। তবে সেটা শিগগিরই দেবো।

হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রাকিবুল ইসলাম সিরাজীর কাছে  যানতে চাইলে তিনি বলেন, ইউসুফ আলী ইউনিয়নের শ্রমিক লীগের সহ সভাপতি ছিলো কিনা আমার সঠিক যানা নাই ।তবে এবিষয়ে আমার সহকারি সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম ভালো বলতে পারবেন। 

হাটিকুমরুল ইউনিয়ন জামায়াতে সহকারি সেক্রেটারি মাওলানা নজরুল ইসলামের কাছে শ্রমিক লীগের সহ সভাপতি ইউসুফ আলীকে কি করে জামাতে নেওয়া হলো সে বিষয়ে জানতে চাইলে  তিনি বলেন, সে আগে থেকেই জামাত করত। শ্রমিক লীগ নেতা ইউসুবের এখন জামাতের পদ কি  জানতে চাইলে তিনি আরও বলেন, ইউসুফ আলী কে নিয়া তোমার এত মাথা ব্যাথা কেন তাকে আমি জামাতের হাটিকুমরুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রচার সম্পাদক দিয়েছি তাতে তোমার সমস্যা কোথায়। 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত