ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শিবচরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৪-১০-২০২৫ দুপুর ৩:৪৭
মাদারীপুর জেলার শিবচর পৌরসভার সরকারি বরহামগঞ্জ কলেজের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে জাহিদ হোসেন (১৫ বছর) নামের এক কিশোরের মৃত হয়েছে । শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিবচর পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন শিবচর পৌরসভার বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। নিহত জাহিদ শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
 
প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুরা জানিয়েছেন, জাহিদ তার কয়েকজন বন্ধু নিয়ে সরকারি বরহামগঞ্জ কলেজের পুকুরে গোসল করতে যায়। পুকুরের সিড়ি থেকে নিচে নামার পর একসময় জাহিদ পানিতে ডুবে যায় এবং আর উঠে আসেনি। তার বন্ধুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে জাহিদকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরর্ত চিকিৎসক ডাঃ ফারজানা তাকে মৃত ঘোষণা করেন।
 
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, এখন পর্যন্ত পানিতে ডুবে যাওয়ার মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে যদি কোনো অভিযোগ পাওয়া যায়, তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহত কিশোরের পরিবারসহ এলাকার মানুষের মধ্যে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার