দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে : শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির নির্বাচনে সব দল একমত হয়েছে এবং তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। এবারের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরা শহরের মাগুরা-ঢাকা সড়কের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তারা টাকার বিনিময়ে নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে, কিন্তু এবার সেসব ঘটবে না। জনগণ ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। জুলাই শহীদদের জাতি যেন স্মরণে রাখে, সেই লক্ষ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
জুলাই সনদে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, অধিকাংশ দলই একমত হয়ে সনদে স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করেনি, তাদের মধ্যে কেবল কিছু মতপার্থক্য রয়েছে। এর বাইরে সব বিষয়ে তারা একমত।
জাতীয় নির্বাচনে না ভোট প্রসঙ্গে তিনি বলেন, আরপিওতে না ভোট রাখা হয়েছে, যাতে কোনো ক্ষেত্রে একজন প্রার্থী থাকলে জনগণ চাইলে তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করতে পারে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ পাবে না।
এমএসএম / এমএসএম
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত