ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে গরুবাহী ভুটভুটি ও মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে নিহত-২ আহত-৪


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ১২:৩৯

নওগাঁর ধামইরহাটে গরুবাহী ভুটভুটি ও মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটে। শনিবার সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে। ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি কথা সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২৫ অক্টোবর সকালে নজিপুর-জয়পুরহাট সড়কের বিহারীনগর-পিড়লডাঙ্গার বাইপাস সড়ক হয়ে জয়পুরহাট গরুর হাটে যাচ্ছি কয়েকজন গরুর ব্যবসায়ী। পথিমধ্যে বাইপাস সড়কের তালঝাড়ী এলাকার ডবল ব্রিজের নিকট একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ভুটভুটি ও মোটরসাইকেল পল্টি খেয়ে রাস্তার নিচে ধানক্ষেতে পড়ে যায়। এ সময় ভুটভুটি চালক আড়ানগর বাসিন্দা পাড়ার জয়দুল ইসলামের ছেলে মাসুদুর রহমান মওলা (৩৫) ও আড়ানগর গ্রামের নজিম উদ্দিনের ছেলে মো. ভুট্টু (৪০) ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে ধামইরহাট থানার ওসি ইমাম জাফরসহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম স্থানীয়দের সহযোগিতায় ভুটভুটির চাপায় জঘমীদের উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। আহতরা হলেন, আড়ানগর গ্রামের মুকুল হোসেনের ছেলে জিহাদ(২৫), ফতেপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে জাইদুল (৫৫), লক্ষনপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন(৭০) ও মোটরসাইকেল চালক দিনাজপুরের জহুরুল ইসলামের ছেলে মো. সেলিম রেজা।  আহত সেলিম ও নাজিম এর অবস্থায় আশংকাজনক হওয়ায় তাদের রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ঈমাম জাফর জানান,  নিজ গাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে মৃুত্যবরণ করায় এবং কোন অভিযোগ না থাকায় লাশ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, এবং আহতদের সুু-চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন