ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কুমিল্লা কনকস্তুপ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব উদ্যাপিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ১২:৪২

প্রতিবছরের ন্যায় শুক্রবার কুমিল্লা আদর্শ সদর ঠাকুরপাড়াস্থ কনকস্তুপ বৌদ্ধ বিহারে পবিত্র দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও বৌদ্ধ ধর্মীয় মহা সম্মেলন উদযাপিত হয়েছে।
মন্দির সূত্রে জানা যায়, প্রথম দিবসে বুদ্ধপূজা, অষ্টপরিস্কার নহ সংঘদানানুষ্ঠান, বিশ্বশান্তি কামনায় মৈত্রী সূত্র পাঠ, ভিক্ষু সংঘের  প্রাতরাশ গ্রহণ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অত্র বিহারের অধ্যক্ষ উপ-সংঘরাজ অধ্যাপক ধর্মরক্ষিত মহাথের মহোদয়ের প্রতিকৃতিতে পুস্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, প্রয়াত উপসংঘরাজ সহ সকল প্রানীর সুখ ও শান্তি কামনায় বুদ্ধ পূজা, অষ্ট পরিস্কার সহ সংঘদানানুষ্ঠান, পূজনীয় ভিক্ষু সংঘকে পিন্ডদান এর মাধ্যমে পবিত্র কঠিন চীবর দানোৎসব উদযাপিত হয়। দ্বিতীয় পর্বে ধর্মদেশক পাঠ ও সন্ধ্যায় আলোকসজ্জা, প্রদীপ প্রজ¦লন, সমবেত বন্দনা, ফানুসপাতি উত্তোলন অনুষ্ঠিত হয়েছে। 
ঢাকা মেরুল বাড্ডা আন্তজার্তিক বৌদ্ধ বিহার অধ্যক্ষ সদ্ধর্মকান্ডারী ভদন্ত ধর্মমিত্র মহাথের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধন প্রিয় মহাথের, ধর্মানন্দ থের, শুভমিত্র থের, সুরেশ্বর থের, বিশুদ্ধানন্দ থের, ধর্মালংকার প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সম্বোধি সোসাইটি অব্ বাংলাদেশ কুমিল্লা সভাপতি সুষেণ চন্দ্র সিংহ, সম্পাদক শ্রীমৎ ধর্মপাল মহাথের। দুপুরে সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন