ভবদহে জলাবদ্ধতা নিরসনে ৫ নদী ১৪০ কোটি টাকার পুনঃখনন কাজের উদ্বোধন
যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে শুরু হয়েছে নদী পুনঃখনন প্রকল্পের কাজ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৪০ কোটি টাকা ব্যয়ে মোট ৮১.৫ কিলোমিটার নদী পুনঃখননের মাধ্যমে পাঁচটি নদীর নাব্যতা ফিরিয়ে আনা হবে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়নের ভবদহ ২১ ভেন্ট স্লুইসগেট এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক বিএম আব্দুল মোমেন, সেনাবাহিনীর মেজর গাজী নাজমুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু ও মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না প্রমুখ।
জানা গেছে, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে এ প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রকল্পের আওতায় হরিহর নদীর ৩৫ কিলোমিটার, হরিহর ও তেলিগাতি নদীর ২০ কিলোমিটার, আপার ভদ্রা নদীর ১৮.৫ কিলোমিটার, টেকা নদীর ৭ কিলোমিটার এবং শ্রী নদীর ১ কিলোমিটারসহ মোট ৮১.৫ কিলোমিটার নদী পুনঃখনন করা হবে।
ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী বলেন, “সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়ন হওয়ায় ভবদহবাসী নতুন করে আশার আলো দেখছে। বহু বছর ধরে যে জলাবদ্ধতার কষ্টে মানুষ ভুগছে, এবার হয়তো সেই দুর্ভোগ লাঘব হবে।”
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, “উদ্বোধনের মধ্য দিয়ে ভবদহ অঞ্চলের নদী পুনঃখননের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলে এলাকার জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। পাশাপাশি নদী খননের পর পলিমাটি অপসারণে আরও একটি প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।” চলমান এই প্রকল্পের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জলাবদ্ধ এলাকা ভবদহে কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবনে নতুন প্রাণ ফেরার প্রত্যাশা করছে স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ