ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী উদ্ধার, ভিকটিমের খালাসহ গ্রেফতার ২


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ২:৪৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী রীমা রানী সরকার (১৫) কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ভিকটিমের খালা শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম এবং তার স্বামী মোবারক মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর দুর্গাপূজার সপ্তমীর দিনে শ্রীমঙ্গল শহরের আর.কে. মিশন রোড দুর্গা মন্দিরে অঞ্জলি দিতে গিয়ে নিখোঁজ হয় রীমা রানী সরকার। এ ঘটনায় কিশোরীর পিতা মতিলাল বিশ্বাস বাদী হয়ে কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি গ্রামের বদরুল আলম (২৫)সহ তিনজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় মামলা (নং–০৮, তারিখ: ০৫/১০/২০২৫) রুজু করা হয়। মামলার পর থেকেই বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি মহোদয়, সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয়ের দিকনির্দেশনা এবং মৌলভীবাজারের পুলিশ সুপার জনাব মো. এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা–এর সার্বিক তত্ত্বাবধানে শ্রীমঙ্গল থানা পুলিশ অভিযান শুরু করে।

তথ্য-প্রযুক্তির সহায়তা এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এরই অংশ হিসেবে গত ৮ ও ১১ অক্টোবর মামলার এজাহারনামীয় দুই আসামি বদরুল আলম (২৫) ও শহিদ মিয়া (৩২)-কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। তবে তাদের কাছ থেকে ভিকটিম সম্পর্কে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় তদন্ত আরও জোরদার করা হয়।

পরবর্তীতে তদন্তে ভিকটিমের খালা প্রিয়াংকা সরকারের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করে তার কল রেকর্ড বিশ্লেষণ করা হয়। এতে পাওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের অবস্থান শনাক্ত করে পুলিশ জানতে পারে, সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর এলাকায় শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম এবং তার স্বামী মোবারক মিয়া ভিকটিমকে তাদের ভাড়া বাসায় আটকে রেখেছে।

তদন্তে আরও জানা যায়, শিল্পী সরকার (ওরফে শিল্পী বেগম) ভিকটিমের আপন খালা। প্রায় দুই বছর আগে তিনি মোবারক মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে ধর্মান্তরিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঘটনার দিন পূর্ব পরিকল্পনা অনুযায়ী মন্দির সংলগ্ন এলাকায় অবস্থান করে অঞ্জলি শেষে ফেরার পথে কিশোরী রীমাকে প্রলোভন দেখিয়ে সিলেটের ধরাধরপুর এলাকায় নিয়ে যান এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন। এমনকি ঘটনার পর রীমার মা তার বোন শিল্পী সরকারের সঙ্গে যোগাযোগ করেও সন্তানের বিষয়ে কোনো তথ্য পাননি।

গতকাল শুক্রবার  (২৪ অক্টোবর) তথ্য-প্রযুক্তির সহায়তায় শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোরী রীমা রানী সরকারকে উদ্ধার করা হয়। একই অভিযানে শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম এবং তার স্বামী মোবারক মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক

কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ

সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি

ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট

রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া

জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ

নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ

ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা