রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলনের মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভা এবং প্রকাশ নগর বাজারসহ তালন্দ ১ নং ওয়ার্ডে আদিবাসীদেরকে নিয়ে মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন জননেতা ব্যারিষ্টার মাহাফুজুর রহমান মিলন। জানা গেছে, আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মুন্ডমালা পৌরসভা প্রকাশ নগর বাজারসহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ এবং বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন রাজশাহী-১ আসনে ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আদর্শিক নেতৃত্ব, কর্মী-জনবান্ধব, পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন, তরুণ, মেধাবী ও জননন্দিত নেতা ব্যারিষ্টার মাহাফুজুর রহমান মিলন। অন্যদিকে একইদিন সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার কাকনহাট বাজার মোড়সহ বিভিন্ন এলাকায় সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ এবং বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
করেছেন ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন।
এদিকে মিলনের গণসংযোগে তৃনমুলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আসলে একজন রাজনৈতিক নেতা কি পরিমাণ কর্মী-জনবান্ধব ও জনপ্রিয় হলে গণসংযোগ
এমন সাড়া মেলে সেটা মিলনের গণসংযোগ না দেখলে যে কারো পক্ষে বিশ্বাস করা কঠিন। দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন মিলনকে আশাবাদী করে তুলেছেন। এ বিষয়ে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, তানোর গোদাগাড়ী ১ আসনে সংসদ সদস্য হতে পারলে মাদক নির্মূল,সন্ত্রাস মুক্ত, বেকারত্ব দূর করুন এবং তানোর গোদাগাড়ীকে ডিজিটালে রুপান্তরিত করবো,পরিশেষে বলেন আপনাদের সাথে আছি ছিলাম আজীবন থাকবো ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ