ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

We Make Mistakes এর Competition-13 এর সর্বোচ্চ পুরস্কার পেলো মাগুরা পুলিশ লাইনস্ হাই স্কুল


মিজানুর রহমান, মাগুরা photo মিজানুর রহমান, মাগুরা
প্রকাশিত: ২৫-১০-২০২৫ দুপুর ২:৫১

ভুল করতে করতে শেখা এমন চিন্তা থেকে ইংরেজি ভীতি দূর করতে মাগুরার শিক্ষার্থীদের জন্য অনলাইন ভিত্তিক বিশেষ আয়োজন We Make Mistakes প্রতিযোগিতা ২০২১ সাল থেকে শুরু হয়ে এখন পর্যন্ত ১২টি সফল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। প্রতিটি প্রতিযোগিতায় হাজারের উপরে অংশগ্রহণ নিশ্চিত হয়। 
জেলা প্রশাসন মাগুরা কর্তৃক পরিচালিত একটি ফেইসবুক গ্রুপের মাধ্যমে প্রতি বছর কমপক্ষে ২টি করে প্রতিযোগিতা আয়োজন করা হয়। যেখানে ১৫ হাজারের উপরে ফেইসবুক মেম্বার এর সাথে সম্পৃক্ত। 

১২টি সফল প্রতিযোগিতা শেষে গত ১৫ আগস্ট We make mistakes এর ১৩তম প্রতিযোগিতা শুরু হয়। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৫টি গ্রুপে সর্বমোট ১২৬০টি ভিডিও কন্টেন্ট আপলোড হয়।সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করে শালিখা উপজেলা। যেখানে ৬০% এর বেশি অংশগ্রহণ এক উপজেলা থেকেই হয়েছে। 

প্রতিষ্ঠান ভিত্তিক সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করেছে শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আজ দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অহিদুল ইসলাম, জেলা প্রশাসক মাগুরা।

এ প্রতিযোগিতায় ৫টি গ্রুপ থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় মোট ১৫ জন বিজয়ী হয়।সেরা পারফরম্যান্স হিসাবে পুলিশ লাইনস্ মাধ্যমিক বিদ্যালয় সর্বমোট ০৪ জন শিক্ষার্থী বিজয়ী হয় যা We make mistakes এর ১৩টি প্রতিযোগিতায় এবার প্রথম।

এমএসএম / এমএসএম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস