হাতিয়ায় সাবেক বিএনপি নেতৃবৃন্দের আলোচনা সভায় বক্তাদের অভিমত
ধানের শীষ যেখানে , আমরা আছি সেখানে" এ স্লোগানেবাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি ও তার অঙ্গসংগঠনের হাতিয়া উপজেলার সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এক আলোচনা সভা শুক্রবার সকালে স্থানীয় আম্বিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
হাতিয়া পৌর যুবদলের সাবেক আহবায়ক নাসির উদ্দিন ঝণ্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সন্পাদক নুর এ,আলম জসিম । উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাতিয়া পৌর বনিক কল্যাণ সমিতির সভাপতি ও বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক আশিকুল ইসলাম নোমান, বিএনপি নেতা সেতার মেম্বার, সুখচর ইউনিয়নের সাবেক সভাপতি বিএনপি নেতা মোহাম্মদ নাসির উদ্দিন, তমরদ্দি ইউনিয়নের এনায়েত হোসেন, সোনাদিয়া ইউনিয়নের নুরুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আমিন মেম্বার, জাহাজমারা ইউনিয়নের আবুল কাশেম , সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম, সাবেক ছাত্রদল ও যুবদলের পৌরসভা সম্পাদক মোশারফ হোসেন সহ হাতিয়ার বিভিন্ন অঞ্চলের পুরানো সিনিয়র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রধান বক্তা নুর আলম জসিম বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর আমরা হাতিয়াতে ধানের শীষ প্রতীকে ভোট দিতে পারেনি। এবার আমাদের সময় এসেছে।তাই ধানের শীষ যেখানে আমরা আছি সেখানে।আগামী নির্বাচনে বিএনপি'র নোয়াখালী- ৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন, আমরা সকলে তাকে বিপুল ভোটে জয়ের লক্ষ্যে কাজ করব। পরে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত