ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী এবাদুল হক (৫৫) ঘটনাস্থলে ও স্ত্রী সাজেদা খাতুন(৫০) নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে, সিএনজি চালক বাদল মিয়া (৪০) এবং নিহতের নাতি নাঈম (৫) গুরুতর আহত অবস্থায় আইসিও তে ভর্তি রয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) এ দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারী পাড়া এলাকায়।
সিএনজি সংঘর্ষে এবাদুল হক ঘটনাস্থলে নিহত হয়েছেন ও তার স্ত্রী সাজেদা খাতুন ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত এবাদুলের জেঠাতো ভাই ফারুক মন্ডল।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের ওয়াহেদ আলী মন্ডলের ছেলে এবাদুল হক ভালুকার হবিরবাড়ি এলাকায় একটি কটন মিলে চাকুরীর সুবাদে স্ত্রী সন্তান নিয়ে সেখানেই বসবাস করতেন। বাড়িতে মা গুরুতর অসুস্থ্য জানতে পেরে শুক্রবার সকালে কর্মস্থল থেকে একটি সিএনজি রিজার্ভ করে তিনি স্ত্রী ও তার মেয়ের শিশু সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে বাড়ির খুব কাছাকাছি আসতেই উচাখিলা মধুপুর সড়ক হরিপুর বেপারী পাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি পিকআপের ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও সিএনজিকে জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে নিহত এবাদুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩
গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক
বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’
নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু