ভালুকায় ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারে উৎসবমুখর পরিবেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর ভালুকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশের মাধ্যমে তাদের আনন্দ প্রকাশ করেন।
ভালুকা সরকারি কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে আনন্দ মিছিলটি শুরু হয়। মিছিলটি কলেজ মাঠ থেকে বের হয়ে ভালুকা বাসস্ট্যান্ড হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি গার্ডেনের সামনে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদ্য পুনর্বহালপ্রাপ্ত নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।
নেতারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সিদ্ধান্তে সংগঠন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তাদের মতে, এই পুনর্বহাল মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ও ঐক্যের বার্তা দিয়েছে।
প্রত্যাহার ঘোষণার পর থেকে ভালুকা উপজেলা জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
যশোরে ডিবির অভিযানে অস্ত্র-গুলিসহ আটক-৩
গোদাগাড়ীতে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে একজনের এক বছরের কারাদণ্ড
বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা
দুই শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতিতে ব্যাহত পাঠদান, ক্ষুব্ধ অভিভাবক
বারবাকিয়া বাজারে নতুন নেতৃত্ব, সভাপতি মানিক সম্পাদক আনিস
জুয়ার দায়ে বাদ পড়া ইমামের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর-নির্যাতনের অভিযোগ
ময়মনসিংহে ভূমিকম্প মোকাবিলায় বিকল্প জরুরি যোগাযোগের মহড়া
বাগেরহাটের কচুয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা জড়িত সন্দেহে ভাতিজীসহ ৪ জন আটক
বেলাবোতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল
লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন
মনিরামপুরের আলীম জাতিসংঘের সাধারন পরিষদের ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’
নেত্রকোণার মদনে স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে ঘুমের ওষুধ সেবন-হাসপাতালে স্ত্রীর মৃত্যু