ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য - কুমিল্লায় হাজী ইয়াছিন


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৫-১০-২০২৫ বিকাল ৫:৫৯

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে। ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে কুমিল্লার মহানগর চকবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের এখন পরিবর্তনের আকাঙ্ক্ষা তীব্র। এই পরিবর্তন আসবে গণ-আন্দোলনের মধ্য দিয়ে, শান্তিপূর্ণ ও সাংবিধানিক পথে। তাই আমরা ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে কথা বলছি, তাদের সচেতন করছি এবং ৩১ দফা সম্পর্কে জানাচ্ছি। জনগণই এই আন্দোলনের প্রধান শক্তি।
এ সময় তিনি লিফলেট হাতে থাকা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন এবং তাদের মতামত শোনেন। স্থানীয় ব্যবসায়ীরা বিএনপি নেতাদের এই গণসংযোগে আগ্রহ দেখান। অনেকেই লিফলেট হাতে নিয়ে পড়েন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ