ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

চায়না জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে রাজশাহীতে জেলেবন্ধন


রাজশাহী ব্যুরো photo রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ১:১৫

চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে রাজশাহীতে জেলেবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বরেন্দ্র অঞ্চলের স্থানীয় জেলেদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, জলাভূমির দেশি মাছ ও জলজ প্রাণবৈচিত্র্যের ওপর চায়না দুয়ারি জালের ধ্বংসাত্মক প্রভাব পড়ছে। দেশীয় মাছের প্রজনন ও জেলে সম্প্রদায়ের জীবন-জীবিকা টিকিয়ে রাখতে এই জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার সরঞ্জাম দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫ অনুযায়ী চায়না দুয়ারি ও কারেন্ট জাল ইতোমধ্যে নিষিদ্ধ। কিন্তু এরপরও কিছু বাণিজ্যিক মৎস্যজীবী এসব জাল ব্যবহার করে নদী, খাল-বিলের দেশি মাছ ও ঐতিহ্যবাহী জেলেদের জীবিকা সংকটে ফেলছে।
তারা অভিযোগ করেন, এই জালের কারণে শুধু মাছই নয়, জলজ বাস্তুসংস্থানের অন্যান্য প্রাণী যেমন ব্যাঙ, কচ্ছপ, পাখি ও জলজ উদ্ভিদও হুমকির মুখে পড়েছে। রাসায়নিক ও কীটনাশকের ব্যবহারসহ চায়না দুয়ারি জালের ভয়াবহ প্রভাব জলজ পরিবেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
জেলেরা বলেন, “চায়না দুয়ারি বা কারেন্ট জাল বন্ধ না করলে দেশীয় মাছসহ জলজ প্রাণবৈচিত্র্য পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।”
পরে জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
জেলেবন্ধন ও স্মারকলিপি কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোকুল মথুরা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, গ্রীন কোয়ালিশন সবুজ (সংগতি) রাজশাহী'র আহ্বায়ক মাহবুব সিদ্দিকী, বরেন্দ্র অঞ্চল রাজশাহী রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এর গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা সমন্বয়ক ও জুলাই ৩৬ পরিষদ রাজশাহী'র আহ্বায়ক মাহমুদ জামান কাদেরী, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলা'র সভাপতি উপেন রবিদাস, ছাত্র মৈত্রী রাজশাহী মহানগর'র সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক সমাজকর্মী সম্রাট রায়হান, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস) রাজশাহী'র সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।

Aminur / Aminur

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন