নড়াইলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে এনপিপির চেয়ারম্যান ড. ফরহাদের উদ্যোগে ভ্যানর্যালী
নড়াইলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টিতে জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদের উদ্যোগে ভ্যানর্যালী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার লোহাগড়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যতিক্রমী আয়োজনে নেতা-কর্মীদের নিয়ে শতাধিক ভ্যানযোগে গণসংযোগ করে ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টি করেন। নড়াইল-ঢাকা মহাসড়কের লোহাগড়া চৌরাস্তা থেকে প্রচারণা শুরু করে সদর উপজেলার চৌগাছা বাসস্ট্যান্ড পর্যন্ত ভ্যানযোগে ধানের শীষ প্রতীক বহন করে জনসাধারনকে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।এখানে নেতা-কর্মীদের নিয়ে ধানের শীষে ভোট চেয়ে মিছিল করেন। পরে র্যালী নিয়ে লোহাগড়া বাজার এলাকায় আসেন। এ সময় নেতাকর্মীসহ ভোটারদের ভালোবাসায় সিক্ত হন ড.ফরহাদ।
র্যালী শুরুর আগে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামিতে ক্ষমতায় যাবে।তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশকে সম্মৃদ্ধশালী হিসেবে বিশ^ দরবারে তুলে ধরতে ধানের শীষে ভোট চান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, বিএনপি নেতা আবু মুসা, এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান এনপিপি নেতা মো: বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা ফরহাদ ইসলাম প্রমূখ।
এমএসএম / এমএসএম
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল; পরিবেশ ও নিরাপত্তায় ৮ দফা নির্দেশনা জারি ইউএনও অমিত দত্ত , নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা: উপজেলা প্রশাসন
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে