শ্রীমঙ্গলে ট্রেনে টিকিটবিহীন যাত্রী ও কালোবাজারি রোধে অভিযান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনে টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রবিবার (২৬ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক সঞ্জয় কুমার হাওলাদার এ অভিযান পরিচালনা করেন। এ সময় ‘এনআইডি যার, টিকিট তার’ নীতির আওতায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন, রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।
স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন,স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের সময় এবং ট্রেন থেকে নামার পর যাত্রীদের টিকিট ও এনআইডি যাচাই করা হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ছে এবং অনিয়ম প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখছে।
ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক সঞ্জয় কুমার হাওলাদার বলেন,অভিযানে যাত্রীদের টিকিটের সঙ্গে এনআইডি মিলিয়ে দেখা হয়। এ সময় চারজন যাত্রীর টিকিটের তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের মিল না থাকায় একজনকে ৫৫০ টাকা সহ মোট ২,২৫০ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান নিয়মিতভাবে চলবে, যাতে টিকিট কালোবাজারি ও যাত্রীসেবায় অনিয়ম রোধ করা যায়।
এমএসএম / এমএসএম
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান