নরসিংদীতে আগুন দিয়ে পরিবারের সদস্যদের অগ্নিদগ্ধ করার ঘটনায় অভিযুক্ত ফরিদ মিয়া গ্রেফতার
নরসিংদীতে মাদকাসক্ত এক ব্যক্তি ঘরে আগুন দিয়ে স্ত্রী-সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে অগ্নিদগ্ধ করার ঘটনার প্রধান অভিযুক্ত ফরিদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রায়পুরা উপজেলার বারৈচা এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন পশ্চিম ঘোড়াদিয়া এলাকায় মাদকাসক্ত ফরিদ মিয়া (৪৫) নিজ বসতঘরে আগুন ধরিয়ে দেন। এতে ঘরের ভেতরে থাকা তার স্ত্রী রিনা বেগম, ছেলে জিহাদ (২৩), ফরহাদ (১২), তাওহীদ (৬), শালিকা সালমা (৩৫) ও ছেলে আরাফাত (১৪) গুরুতর দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় এফআইআর নং-৩৯, তারিখ ২৪ অক্টোবর ২০২৫, দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়।
ঘটনার পরপরই পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশে জেলা পুলিশের একাধিক টিম অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদ মিয়া (পিতা মৃত আলী মিয়া, মাতা মৃত হনুফা, সাং মাসডাইল, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ) কে রায়পুরা থানাধীন বারৈচা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ফরিদ মিয়ার বিরুদ্ধে উক্ত মামলার পাশাপাশি পূর্বের একটি মাদক মামলায় জিআর সাজা গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গুরুতর এই পারিবারিক সহিংসতায় জড়িত আসামিকে আইনের আওতায় আনা হয়েছে। সমাজে এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ