কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষায় স্থাপনাগুলো আধুনিকায়ন করা হবে-উপদেষ্টা ফরিদা আখতার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদ রক্ষায় রাঙ্গামাটির বিএফডিসির অবতরণ ঘাটসহ জরুরী স্থাপনাগুলো আধুনিকায়ন করতে পারলে আমাদের দেশের মৎস্য সম্পদের যে কার্যক্রম এটা অনেক বেড়ে যাবে। সরকার সে লক্ষ্যেই কাজ করছে।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১টায় রাঙ্গামাটি বিএফিডিসি কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্র পরিদর্শন শেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার আরো বলেন, এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার যে, মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপুর্ণ হওয়া সত্ত্বেও কাপ্তাই হ্রদের মৎস্য সংশ্লিষ্ট ল্যান্ডিং স্টেশনসহ গুরুত্বপুর্ণ স্থাপনাগুলোর অবস্থা খুবই খারাপ এবং জরাজীর্ণ।
তিনি বলেন, আমরা এসব স্থাপনাগুলো যত দ্রুত সম্ভব আধুনিকায়ন ও মানসম্মত করার চেষ্টা করব।
এ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফারাহা শাম্মী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, জেলা পুলিশ সুপার এস এম ড. ফরহাদ হোসেন, জেলা বিএফডিসি ব্যবস্থাপক মোহাম্মদ ফয়েজ আল করিমসহ রাঙ্গামাটি বিএফডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বিকেলে কাপ্তাই হ্রদের বিভিন্ন উপকেন্দ্র,অভয়াশ্রম ও বিএফডিসির গুরুত্বপুর্ণ স্থাপনাসমুহ পরিদর্শন করবেন বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন