ভূরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ কেজি ভারতীয় গাঁজাসহ শ্বশুর, জামাই ও ভাগ্নেসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর২০২৫) রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল এসআই মামুনুর রহমান ও এসআই আব্দুল খালেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মজিবর রহমানের পুত্র বাবু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া স্বপন প্রামানিকের ঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন,ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম কানিপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের পুত্র আনোয়ার হোসেন (৪৫) ও একই গ্রামের মিজানুর রহমানের পুত্র আশরাফ আলী(২১), আনোয়ারের জামাই পাবনা সদর থানার স্বপন প্রামানিক(২৮), এর ভাড়া বাসায় গাজা মজুদ রাখেন। পরে তারা গাঁজার স্যাম্পল নিয়ে রাস্তায় বের হলে স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে স্বপন প্রামানিককে ভাড়া নেয়া বাসা থেকে গাঁজা উদ্ধার করে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও নগদ ২,৩৫০ টাকা জব্দ করা হয়।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আনোয়ার হোসেন, স্বপন প্রামানিক ও আশরাফ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ