গোপালগঞ্জে এ বছরের মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে শেষ
গোপালগঞ্জে এ বছরের মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সফলভাবে শেষ হয়েছে। ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২১ দিন জেলার মধুমতি নদী সংলগ্ন তিনটি উপজেলায় চলে ব্যাপক অভিযান।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযান চলাকালে ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে আটক করা হয় এবং ৩ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে জেলাজুড়ে ১৩৪টি পৃথক অভিযান পরিচালনা করে মোট ৪৮ হাজার ৬০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। পরবর্তীতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, “মা ইলিশ সংরক্ষণে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আনসার বাহিনী ও মৎস্য বিভাগ একযোগে কাজ করেছে। সকলের সমন্বিত প্রচেষ্টার ফলেই এবারের অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।”
তিনি আরও বলেন, “অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হলেও অবৈধ কারেন্ট জাল ব্যবহার ও মৎস্যসম্পদ ধ্বংসের বিরুদ্ধে অভিযান এবং তদারকি কার্যক্রম সারাবছর চলবে। ইলিশসহ অন্যান্য মাছের প্রজনন ও সংরক্ষণে নজরদারি আরও জোরদার করা হবে।”
মৎস্য অধিদপ্তর থেকেও জানানো হয়েছে, মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি শেষ হলেও অবৈধ জাল ব্যবহার, নিষিদ্ধ সময়ে মাছ ধরা ও বিপণন রোধে সারাবছরই অভিযান অব্যাহত থাকবে। এর মাধ্যমে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন