ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৫ দুপুর ৪:৫০

পটুয়াখালীর বাউফলে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদারের বিরুদ্ধে ভূমিহীন কৃষকদের জমি দখলের অভিযোগ এনে মানববন্ধন করেছে নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের ভূমিহীনরা।

রোববার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনে শতাধিক ভূমিহীন পরিবারের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়ন ভূমিহীন কৃষক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম বলেন,“নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়নের ভূমিহীনদের প্রতি জুলুম করছেন সাবেক চেয়ারম্যান ভূমিদস্যু তসলিম তালুকদার। তিনি ও তাঁর লোকজন আমাদের সরকারি খাসজমিতে কাজ করতে দিচ্ছেন না। আমরা আমাদের বৈধ জমি বুঝে নিতে চাই। এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাই।”মানববন্ধনে বক্তারা বলেন, সরকার কর্তৃক প্রদত্ত খাসজমি থেকে ভূমিহীনদের উচ্ছেদ করে অন্যদের নামে দলিল করার ষড়যন্ত্র চলছে। হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের রায়ের বিরুদ্ধেও তসলিম তালুকদারের লোকজন অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন তারা।
তারা আরও অভিযোগ করে বলেন,“আমরা জমিতে ভেকু নিয়ে কাজ শুরু করেছিলাম। কিন্তু তসলিম তালুকদারের লোকজন হামলা চালিয়ে ভেকুটি অন্যত্র সরিয়ে নেয়। পরে প্রশাসনের সহায়তায় আমরা ভেকুটি উদ্ধার করি। এ ঘটনায় থানায় অভিযোগ ও মামলা করা হয়েছে।”মানববন্ধনে সমবায় সমিতির সহ-সভাপতি সেকান্দার আলী, সদস্য মাসুদ রানা, রিন্টু কাজি, মো. সেলিম, ফিরোজ খান, হানিফ মৃধা, মুজাম্মেল, সাখাওয়াতসহ শতাধিক ভূমিহীন কৃষক অংশ নেন।
বক্তারা ভূমিহীনদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা