পটুয়াখালীতে পিয়ারা বেগম (৬৯) নামে এক বৃদ্ধার বস্তাবন্দি লাশ উদ্ধার
পটুয়াখালীতে পিয়ারা বেগম নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পটুয়াখালীর ২নং বাধঘাট এলাকায় চার দিন নিখোঁজ থাকার পর পিয়ারা বেগমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে তার নিজ বাড়ির পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত পিয়ারা বেগম তিন মেয়ে ও দুই ছেলের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। গত বুধবার তিনি নিখোঁজ হন। এরপর বৃহস্পতিবার তার ছেলে সুমন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার স্থানীয়রা খালে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে।
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মৃতদেহে হত্যার আলামত পাওয়া গেছে কি না- তা তদন্ত করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা কামনা করছেন পুলিশ।
আরমান / আরমান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত