গণভোট সম্পর্কে জানেনা বাঁশখালীর প্রায় ৯০ ভাগের অধিক মানুষ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিনই হবে গণভোট কিন্তু এ গণভোট সম্পর্কে এখনও বুঝেনা চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের প্রায় ৯০ ভাগের অধিক মানুষ। সরেজমিনে টানা এক সপ্তাহের জরিপে উঠে এসেছে এমন তথ্য।
বাঁশখালী উপজেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী বাঁশখালী পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ৩ লাখ ৯৮ হাজার ৯৭৭ জন ভোটার রয়েছে, তন্মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১১ হাজার ৭ জন, মহিলা ভোটার রয়েছে ১লাখ ৮৭ হাজার ৯৬৬ জন এবং হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার ৪ জন।
বাঁশখালীর পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, খানখানাবাদ, কাথরিয়া, বাহারচড়া, বৈলছড়ি, সরল, গণ্ডামারা, শীলকূপ, পৌরসভা, চাম্বল, শেখেরখীল, ছনুয়া ও পুঁইছড়িসহ বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে সরেজমিনে টানা এক সপ্তাহের জরিপে দেখা যায়, ওইসব এলাকায় পুরুষ ভোটারদের প্রায় ৯০ ভাগের অধিক মানুষ গণভোট সম্পর্কে বুঝেন না। পুরুষদের মধ্যে ৯০ ভাগের অধিক ভোটাররা যেখানে গণভোট (হ্যাঁ -না) ভোট সম্পর্কে অবগত নয় সেখানে মহিলা ভোটারদের অবস্থান আরও উদ্বেগজনক হতে পারে মনে করছেন সচেতন মহল। পরিদর্শনকালে কিছু কিছু ভোটাররা বলেন, হ্যাঁ মানে জামায়াত এবং "না" মানে বিএনপি। আবার কেউ কেউ বলছেন হ্যাঁ মানে পাকিস্তান এবং না মানে বাংলাদেশ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু ভোটাররা বলেন, একশ্রেণির মানুষ সাধারণ ভোটারদেরকে গণভোটে "না" এর পক্ষে ভোট দেয়ার জন্য উদ্ভুদ্ধ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ইউনিয়ন সদস্যরা জানান, উপজেলার প্রশাসনের পক্ষ থেকে গণভোট হ্যাঁ- না সংক্রান্তে অবহিত করণ ও সচেতনার লক্ষ্যে মাইকিং করার নির্দেশনা দেয়া হয়েছে। কতিপয় রাজনৈতিকদের চাপের কারণে প্রচারের নামে অনেক এলাকার ইউনিয়ন পরিষদ ও নির্দিষ্ট কিন্তু জায়গাতে বসে ব্যানার টাঙ্গিয়ে ছবি পোস্ট করা হয়েছে এবং ছবি ও ভিডিও করে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। গণভোট সম্পর্কে অবহিত করণে মাইকিং কার্যক্রম সঠিক ভাবে করা হচ্ছে কিনা তা নিয়ে উপজেলা প্রশাসনের সার্বিক মনিটরিংয় করা দরকার ছিল বলেও মতামত প্রকাশ করেন ইউপি সদস্যরা।
রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহলের ভাষ্যমতে গণভোট দেশ এবং দেশের মানুষের কল্যাণে গণভোট (হ্যাঁ- না) ভোট একটি গুরুত্বপূর্ণ বিষয় হলেও সঠিক প্রচার-প্রচারণা ও মাইকিংয়ের অভাবে এখনও পর্যন্ত বাঁশখালীর বেশিরভাগ ভোটাররাই গণভোট সম্পর্কে মোটেও অবগত নয়। প্রচার - প্রচারণার ক্ষেত্রে কর্তৃপক্ষের অবহেলার কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও নির্বাচনে অংশ গ্রহণকারী কতিপয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা আওয়ামী সমর্থকদের ভোট গুলো নিজ দলের পক্ষে নেয়ার জন্য না ভোটের পক্ষে প্রচারণাকে কৌশল হিসেবে ব্যবহার করছে বলেও ধারণা বিশ্লেষকদের। গণভোট (হ্যাঁ - না) ভোট সম্পর্কে অবহিত করণ বা সচেতনা মুলুক প্রচার-প্রচারণা বাঁশখালীতে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রতিফলন দেখা যায়নি। গণভোট প্রচারণার জন্য আলাদা ভাবে সরকারি অর্থ বরাদ্দ থাকা সত্বেও সঠিক প্রচার-প্রচারণায় অবহেলাকে উদ্বেগজনক মনে করছে সচেতন মহল।
বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, গণভোটের সচেতনতা মুলুক প্রচারণার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে ভালো হবে, আমার চেয়ে তিনি ভালো বলতে পারবেন।
এসংক্রান্তে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জামশেদুল আলম এর সাথে যোগাযোগের একাধিক বার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরমান / আরমান
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা