ঢাকা সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বাগেরহাটের ছাত্রলীগ নেতা স্বামী যশোরে কারাবন্দি  বসতবাড়ী থেকে ৯ মাসের শিশুসহ স্ত্রীর মৃতদেহ উদ্ধার


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ২৪-১-২০২৬ রাত ৮:১৫

বাগেরহাটে  ছাত্রলীগ নেতা স্বামী দীর্ঘদিন কারাগারে বন্ধি। এমতাবস্থায় ৯ মাসের শিশু সন্তানসহ স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এ হৃদয়বিদারক  ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা এলাকায়। প্রচার পেয়েছে স্বামী কারাবন্দি থাকায় হতাশায় পড়ে স্ত্রী কানিজ সুবর্না স্বর্নালী (২২) তার ৯ মাসের শিশু সন্তান নাজিম কে হত্যার পর সে আত্মহত্যা করেছে। বাগেরহাট সদর মডেল থানা পুলিশ শুক্রবার বিকেলে সাবেকডাঙ্গা গ্রামে নিজ বাড়ি থেকে ওই নারী ও তার শিশুসন্তানের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, বসত ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় স্বর্ণালীর মরদেহ পাওয়া যায় এবং মেঝেতে পড়ে ছিল তার শিশু সন্তান নাজিম হোসেনের মৃতদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যার পর তিনি নিজে গলায় ফাঁস দেন। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের স্ত্রী এবং জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারের মেয়ে। দম্পতির একমাত্র সন্তন ছিল নিহত শিশু নাজিম। প্রায় পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। ৫ আগষ্ট-২০২৪ এর পর বিভিন্ন মামলায় জুয়েল হাসান সাদ্দাম গ্রেফতার হয়ে বর্তমানে যশোর কারাগারে বন্দি রয়েছেন। স্বর্নালীর ভাই শুভ জানান, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় স্বর্ণালী মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন। স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে তিনি নানাভাবে চেষ্টা করলেও ব্যর্থ হন। হতাশা ও মানসিক চাপ থেকেই এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে পরিবারের ধারণা। স্বর্ণালীর পিতা রহুল আমিন হাওলাদার বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পারি।  লাশের ময়না তদন্ত শেষে প্রশাসন যা সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষায় থাকব। বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কারাবন্ধি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালী ও তার ৯ মাসের শিশু সন্তান নাজিম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।  এ বিষয়ে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মো. শামীম হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। শনিবার দুপুর পর্যন্ত  এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ দিকে জানা গেছে, নিরাপত্তাজনিত কারনে স্ত্রী ও সন্তানের জানাজায় প্যারোলেও মুক্তি পায়নি ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম।

আরমান / আরমান

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি

ভূরুঙ্গামারীতে মাদকের বিস্তার রোধে তিলাই ইউনিয়নে মানববন্ধন