শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত
শেরপুরে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভূমি সেবা ডিজিটালাইজেশন, কর আদায়ের সুষ্ঠু প্রক্রিয়া ও নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় ডিসি তরফদার মাহমুদুর রহমান মাঠপর্যায়ে সেবার গুণগত মান বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার ওপর জোর দেন।
সেইসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত মাঠ পরিদর্শন, তথ্যের স্বচ্ছতা রক্ষা এবং জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হোসেন প্রিন্স, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদসহ শেরপুর জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস