“চরিত্র হননের নোংরা খেলায় নেমেছে প্রতিপক্ষরা”— শওকত হোসেন সরকার
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার বলেছেন, “আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে একটি মহল এখন আমার চরিত্র হননের নোংরা চক্রান্তে নেমেছে।”
আজ রোববার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শওকত হোসেন জানান, ওমরা পালনরত অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে ১০ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। তিনি বলেন, “ওই প্রতিবেদনে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও একপেশে তথ্য উপস্থাপন করা হয়েছে। একজন রাজনীতিবিদকে হেয় করতে এমন নিচু মানসিকতার কাজ হবে, তা কল্পনাতীত।”
তিনি বলেন, ভিডিওতে যাকে টাকা দিতে দেখা গেছে, তার নাম আফজাল হোসেন। “হ্যাঁ, তিনি আমাকে টাকা দিয়েছেন, কিন্তু সেটি চাঁদার নয়—গাড়ি ক্রয়ের টাকা। আফজাল আমার ছেলের প্রতিষ্ঠান ‘এম/এস কার সাম্রাজ্য’ থেকে একটি নোয়া স্কয়ার গাড়ি কেনেন। ৪০ লাখ টাকার ওই গাড়ির মূল্য তিনি ধাপে ধাপে পরিশোধ করেন। গোপনে ভিডিও ধারণ করে তা বিকৃতভাবে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।”
বিএনপি নেতা আরও বলেন, “আফজাল হোসেন আগে গাজীপুর মহানগর যুবলীগের নেতা ছিলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতেন। এখন হঠাৎ নিজেকে জিয়া মঞ্চের সভাপতি পরিচয় দিচ্ছেন। মূলত একটি বিশেষ মহলের প্ররোচণায় তিনি এই কাজ করছেন।”
শওকত হোসেন জানান, তার বিরুদ্ধে ছড়ানো ভিডিও ও প্রতিবেদনের প্রতিবাদে তিনি ইতিমধ্যে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আফজাল হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। তিনি বলেন, “যদি তার সৎ সাহস থাকে, তবে সামাজিক মাধ্যমে নোংরামি না করে আইনের পথে মোকাবিলা করুন।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, প্রতিবেদনে কাশিমপুর জমিদার বাড়ি দখলের অভিযোগও করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। “২০০৫ সালে ওই বাড়ির অর্ধেক অংশ আমি বৈধভাবে কিনেছি। হাইকোর্টের নিষেধাজ্ঞার আদেশও রয়েছে। অথচ আমাকে দখলদার হিসেবে উপস্থাপন করা হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, “রাজনৈতিকভাবে আমাকে পরাজিত করতে না পেরে প্রতিপক্ষরা এখন চরিত্র হননের পথ বেছে নিয়েছে। একই ভিডিওর অংশ কেটে ভিন্নভাবে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।”
পরিশেষে শওকত হোসেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি গাজীপুরের মানুষের সন্তান। তিন দশক ধরে গাজীপুরের মানুষের স্বার্থে রাজনীতি করছি। নির্যাতন, জেল, হুমকি—সবকিছু সহ্য করেছি। জাতীয়তাবাদী আদর্শ থেকে কখনো পিছু হইনি। আমি সত্যের পক্ষে আছি, সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।”
এমএসএম / Aminur
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ