ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৬-১০-২০২৫ বিকাল ৫:১১

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় সৈকত চন্দ্র দে (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত চন্দ্র দে ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের উত্তম কুমার দে’র ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, সৈকত এক বছর আগে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি ছেড়ে দেন। এরপর থেকে তিনি বেকার ছিলেন। সকালে তিনি ঘোড়াশালের সান হেলথ কেয়ার হাসপাতালে চাকরির ইন্টারভিউ দিতে যান। ইন্টারভিউ শেষে অন্যমনস্ক হয়ে বেলা সোয়া ১১টার দিকে রেললাইনের উপর দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি রেললাইন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে,  অন্যমনস্ক হয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে আসার সময় ট্রেনের ধাক্কায় সৈকতের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার