ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ধামরাইয়ে প্রকৌশলীর ওপর ইউপি চেয়ারম্যানের হামলা ও হুমকির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৫ বিকাল ৫:৩২

সরকারী দায়িত্ব পালনকালে ঢাকা জেলার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী (রোমা) কর্তৃক সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) একজন উপ-সহকারী প্রকৌশলীকে অতর্কিত হামলা ও জানে মেরে ফেলার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সওজ-এর মানিকগঞ্জ সড়ক বিভাগ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী ধামরাই থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) করেছেন, যার নম্বর ১২৩৫ (তারিখ: ২৩-১০-২০২৫ খ্রি:)। সওজ কর্তৃপক্ষ উল্লেখ করেছে, সরকারী দায়িত্ব পালনরত অবস্থায় একজন চেয়ারম্যানের এহেন অগ্রহণযোগ্য আচরণে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হওয়াসহ নিরাপত্তাহীনতা কাজ করছে।
সওজ, সড়ক বিভাগ, মানিকগঞ্জ-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা স্মারক (নং- ২৯২৮) সূত্রে জানা গেছে: মো আবদুল মমিন, উপ-সহকারী প্রকৌশলী, নয়ারহাট সড়ক উপ-বিভাগ, মানিকগঞ্জ, সড়কে চলমান রক্ষণাবেক্ষণ কাজ তদারকি করছিলেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, রক্ষণাবেক্ষণ কাজ চলার কারণে সড়কের এক লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখে অন্য লেনের মাধ্যমে উভয়দিকের যান চলাচল সচল রাখা হয়েছিল। মানিকগঞ্জ অভিমুখী যানচলাচল অল্প সময়ের জন্য বন্ধ থাকায় সড়কে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।
এ সময় সুতিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী (রোমা) তার ব্যক্তিগত গাড়ি থামিয়ে সওজ-এর দায়িত্বরত কর্মকর্তা (মো. আবদুল মমিন)-কে শারীরিকভাবে হেনস্থা করা সহ অকথ্য ভাষায় গালি-গালাজ করতে থাকেন এবং তাঁকে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

 

এমএসএম / এমএসএম

বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ