শেরপুরে গণসংযোগে হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
শেরপুর-১ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জামায়াতে ইসলামী, শেরপুর জেলা শাখার আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
রোববার বিকেল চারটায় শেরপুর শহরের নওহাটা খোয়ারপাড় মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রঘুনাথ বাজার থানা মোড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থীসহ দলের জেলা কমিটির আমীর মাওলানা হাফিজুর রহমান এবং বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
জামায়াতে ইসলামীর অভিযোগ, গত ২৪ অক্টোবর শুক্রবার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়ায় হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে হামলা চালানো হয়। এই হামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রোববার দলের পক্ষ থেকে শেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
মিছিল শেষে রঘুনাথ বাজার থানা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে শেরপুর-১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বলেন, 'এই জনস্রোত প্রমাণ করে কোনো হামলা, মামলা বা প্রতিহিংসা আমাদেরকে থামাতে পারবে না। আমাদের এ পথচলা চিরস্থায়ী।গণতন্ত্রের চর্চা ও শান্তিপূর্ণ নির্বাচনী কার্যক্রমে এমন হামলা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। প্রশাসনকে নির্বাচনী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।'
শেরপুর-২ আসনের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি ও শেরপুর-৩ আসনের এমপি প্রার্থী নুরুজ্জামান বাদল হামলার নিন্দা জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কোনো অপশক্তি বাধা দিতে পারবে না।
উল্লেখ্য, গত শুক্রবার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়া গ্রামে হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে হামলার ঘটনা ঘটে। জামায়াতে ইসলামীর অভিযোগ, বিএনপির সন্ত্রাসীরা এই হামলা করে। তবে বিএনপির নেতৃবৃনদ জামায়াতে ইসলামীর এই অভিযোগ অস্বীকার করেছেন।
Aminur / Aminur
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার