ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে এমপিও ভুক্ত ৩৭ শিক্ষক-কর্মচারীর কলেজে মাত্র ১৫ শিক্ষার্থী


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৭-১০-২০২৫ দুপুর ৩:৪২

পঞ্চগড়ে এমপিও ভুক্ত ৩৭ শিক্ষক-কর্মচারীর কলেজে শিক্ষার্থী মাত্র ১৫ জন। এবারে এইচএসসিতে পরীক্ষার্থী ছিল ২১ পাশ করেছে কোন মতে ৫ জন। শিক্ষা প্রতিষ্ঠানটির বেহাল দশা সরেজমিনে কলেজে গেলে কয়েকজন শিক্ষক কর্মচারীদের দেখা যায় গল্পগুজব মত্ত যেন দেখার কেউ নাই।

পঞ্চগড়ের যে প্রতিষ্ঠানটিতে একাদশ ও দ্বাদশ শ্রেনীতে মোট ১৫ জন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়।যদিও কাগজে কলমে প্রতিষ্ঠানে ২৪৩ জন ছাত্র-ছাত্রী দেখানো হয়েছে। সোমবার (২৭অক্টোবর) দুপুর ১২ টায় সদর উপজেলার মফিজার রহমান কলেজের এ চিত্র। এদিকে ওই কলেজে বেতনভুক্ত ১৯ শিক্ষক ও কর্মচারী ১৮ জন রয়েছেন।ননএমপিও রয়েছে আরো ৪ শিক্ষক। প্রতিষ্ঠানটির বিষয়ে অধিদপ্তর ও বিভাগীয় কর্মকর্তাগণের হস্তক্ষেপ কামনা করেন সচেতন নাগরিক ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান,শিক্ষক-কর্মচারী বেতনভুক্ত হওয়ার দীর্ঘদিন হলেও প্রতিষ্ঠানে ৩ থেকে ১৫ জনের বেশী ছাত্র ছাত্রী উপস্থিত হয়না।
শিক্ষার্থী না থাকায় অনেক শিক্ষক প্রতিদিন প্রতিষ্ঠানেও আসেননা।কলেজটি থাকা না থাকা সমান।
প্রতি বছর শিক্ষকের বেতন বাবদ সরকারের অর্ধকোটি টাকারও বেশি অপচয় হচ্ছে।এছাড়াও ডিগ্রী পর্যায়ে অধ্যায়ন চালু করতে আরো ৪৫ জন শিক্ষককে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। সরেজমিন কলেজে গিয়ে দেখা গেছে,অধিকাংশ শ্রেণি কক্ষে চেয়ার-টেবিল থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি নাই।শিক্ষার্থীদের মধ্যে তিনটি ক্লাশরুমে মোট ১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
তথ্যমতে,কলেজটি ২০১৫ সালে স্থাপিত হয়।দফায় দফায় ১৯ জন শিক্ষক ও ১৮ জন কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন।বেতনও পাচ্ছেন নিয়মিত।
২০২৫ সালে এইচ এস সি ২১ জন পরীক্ষা দিয়ে পাশ করেছেন ৫ জন।বর্তমানে একাদশ শ্রেণীতে কাগজে ৮১ জন ও দ্বাদশ শ্রেণীতে ১৬২ জন শিক্ষার্থী দেখানো হলেও বাস্তবের সাথে কোন মিল নাই, বৈধতার জন্য কাগজের পাতায় ছাত্র ছাত্রীর তালিকা দিয়ে চলছে কলেজটি। এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ মো:নুর উল্লাহ্ বলেন,একেবারে প্রত্যন্ত মফস্বলে প্রতিষ্ঠানটি হওয়ায়,এখানে দিনমুজুর,ভ্যানচালক,ঢাকায় চাকরি করে এমন ছাত্ররাই ভর্তি হয়।এজন্য উপস্থিতি কম। পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো: কামরুল হাসান বলেন,কলেজের বিষয়টি আমরা দেখিনা।এটা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক দেখেন।

Aminur / Aminur

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত