ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দোহার উপজেলা যুবদলের উদ্যোগে রাস্তা সংস্কার


দোহার প্রতিনিধি photo দোহার প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১০-২০২৫ দুপুর ৪:৫

ঢাকা জেলার দোহার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। উপজেলার রাশেদ মোল্লা টানা ব্রিজ থেকে করম আলীর মোড় পর্যন্ত দীর্ঘদিনের খানাখন্দে ভরা এই রাস্তা সংস্কারের ফলে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এই সংস্কার কার্যক্রম চলে। ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে দোহার উপজেলা যুবদলের কর্মী মোঃ বায়জিদ শেখ এর নেতৃত্বে সংস্কার কাজ পরিচালিত হয়।
এ সময় মোঃ বায়জিদ শেখ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা জনগণের জন্য কিছু করতে চেয়েছি। দীর্ঘদিন ধরে মাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও পৌরসভার ১নং ওয়ার্ডের মানুষ এই রাস্তার কারণে চরম ভোগান্তিতে ছিলেন। তাই জনগণের চলাচলের সুবিধার কথা চিন্তা করেই আমরা টানা তিন দিন ধরে এই সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।”
সংস্কার কাজে অংশ নেন—
দোহার উপজেলা যুবদলের কর্মী মোঃ তাজেল খাঁ, মাসুদ দেওয়ান, মোঃ লিয়াকত, জব্বার তালুকদার, সুরুজ বেপারী, মোঃ মোকছেদ, লিটন দেওয়ানসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী। এলাকাবাসীরা যুবদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,
“অনেকদিন পর এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার হওয়ায় চলাচলে এখন স্বস্তি ফিরেছে। আমরা যুবদলের এই উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”
শেষে মোঃ বায়জিদ শেখ বলেন, “যুবদল সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। দোহারবাসীর উন্নয়ন ও কল্যাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। মাহমুদপুর ইউনিয়নের উন্নয়নমূলক এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Aminur / Aminur

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব