ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেরপুরে র্যাবের অভিযানে প্রায় দেড় হাজার বোতল বিদেশী মদ জব্দ: তিন মাদক কারবারি আটক


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১-২০২৬ দুপুর ৪:৩৬

শেরপুরে র‌্যাব অভিযান চালিয়ে ১ হাজার ৩০১ বোতল বিদেশী মদ জব্দসহ একটি ট্রাক ও তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে শেরপুরের সদর উপজেলার শেরপুর-জামালপুর মহাসড়কের মোকসেদপুর নয়াপাড়া এলাকায় চেক পোস্ট স্থাপন করে এই অভিযান চালানো হয়।
র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই স্থানে চেকপোস্ট বসালে বিদেশী মদ বহন করা ট্রাক সিগন্যাল দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মো. মিনাল মিয়া, মো. রিয়াদ হোসেন ও মো. নুরুল আমিন পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। আটকদের সকলের বাড়ি সদর উপজেলায়। এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ট্রাকে অবৈধ বিদেশী মদ থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে রাখা ১ হাজার ৩০১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। 
গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান