ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সাভারে ব্যাটারিচালিত রিকশা চালকদের মহাসড়ক অবরোধ, ওসির হস্তক্ষেপে স্বাভাবিক যান চলাচল


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২৪-১-২০২৬ দুপুর ৪:৩৩

ঢাকার সাভারে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সংক্রান্ত দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন চালকরা। তবে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ আরমান আলীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সাভারের পাকিজা এলাকায় মহাসড়কের ওপর অবস্থান নেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এতে প্রায় আধাঘন্টা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় যানজট। ফলে কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সাভার মডেল থানার ওসি আরমান আলীসহ পুলিশের একাধিক টিম। এ সময় তিনি অবরোধকারী চালকদের সঙ্গে কথা বলেন, তাদের দাবিদাওয়া শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন। পাশাপাশি মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তুলে ধরে শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানান।
ওসির আশ্বাসে চালকরা মহাসড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী বলেন, “মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছিল। চালকদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।”
উল্লেখ্য, ব্যাটারিচালিত রিকশা মহাসড়কে চলাচল আইনগতভাবে নিষিদ্ধ হলেও এদিন চালকরা দাবি আদায়ের উদ্দেশ্যে সড়ক অবরোধ করেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ