ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে নির্বাচনী নিরাপত্তা জোরদার


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৪-১-২০২৬ দুপুর ৪:২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ জেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে গৃহীত এ ব্যবস্থার মাধ্যমে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা ভোটগ্রহণে বাধা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে সেনাবাহিনীর নেতৃত্বে নিয়মিত কম্বিং অপারেশন পরিচালনা করা হচ্ছে। এছাড়া সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। এতে করে এলাকায় দৃশ্যমান নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে প্রধান সড়ক ও প্রবেশপথগুলোতে স্থাপিত চেকপোস্টে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী পরিবেশ বিনষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই যৌথ বাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকালীন পুরো সময়জুড়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস