ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তারুণ্যের উৎসব ২০২৫: সন্দ্বীপে অনুষ্ঠিত হলো সমৃদ্ধি কর্মসূচির সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৭-১০-২০২৫ বিকাল ৫:৪৭

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়  ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে সমৃদ্ধি কর্মসূচির আওতায় কৈশোর কার্যক্রমের অংশ হিসাবে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (SDI) এর ব্যবস্থাপনায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

সোমবার ২৭ অক্টোবর সকাল থেকে সন্দ্বীপ মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিত্রাঙ্কন,মেরাথন দৌড়, জলডাঙ্গা, বালিশ খেলা, পাঞ্জা লড়াই, ভলিবল প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ইভেন্টে বিদ্যালয়ের  শিক্ষার্থী, সমৃদ্ধি কর্মসূচির সদস্য ও অভিভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে।

বিকাল ৩ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।পুরস্কার বিতরন অনুষ্ঠানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সুব্রত রায়। সভায় প্রধান অতিথি ছিলেন এসডিআই এর সিনিয়র পরিচালক কার্যক্রম মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম, সমবায় কর্মকর্তা মোঃ দিদারুল আলম,
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম, এসডিআই এর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন,সন্দ্বীপ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন, সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস কামাল বাবু,সহ-সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন।সভা সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসুচীর প্রকল্প সমন্বয়কারী মোঃ সিরাজদৌল্ল্যা। 

বক্তারা বলেন, সমৃদ্ধি কর্মসূচি গ্রামীণ জনগোষ্ঠীর আত্মনির্ভরতা, নেতৃত্ব বিকাশ ও সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণ প্রজন্মের মাঝে ইতিবাচক চিন্তা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা পালন করে।

আলোচনা পর্বে বক্তারা আরো বলেন—“তারুণ্যই একটি জাতির ভবিষ্যৎ, তারা যদি মানবিক, সৃজনশীল ও ইতিবাচক চিন্তার পথে এগোয়, তবে সমাজ ও রাষ্ট্রের অগ্রযাত্রা থেমে থাকবে না। তরুণদের শক্তি, মেধা ও উদ্যমকে উন্নয়নের মূলধারায় যুক্ত করাই এসডিআই’র লক্ষ্য।” তরুণদের উদ্দেশে বলেন—“জ্ঞান, সততা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে গেলে তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

অনুষ্ঠানে শেষে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এসডিআই কর্তৃপক্ষ জানায়, “তারুণ্যের উৎসব” কর্মসূচি তরুণ সমাজকে আত্মবিশ্বাসী, সামাজিকভাবে দায়িত্বশীল ও মানবিক চেতনায় উজ্জীবিত করতে আয়োজন করা হয়েেছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২