মাগুরায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মাগুরায় জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে নির্বাচনের পূর্বেই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবীসহ ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে সোমবার ২৬ (অক্টোবর) বিকেলে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক নোমানী ময়দান থেকে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।
জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু'র নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য, মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কবীর হুসাইন, জেলা জামায়াতের শুরা সদস্য সাবেক ছাত্রনেতা বি এম এরশাদুল্লাহ অহিদ, সদর উপজেলা আমীর ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান সহকারী অধ্যাপক।।ছছ মোঃ ফারুক হুসাইন, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, ইসলামী ছাত্র শিবিরে মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ আমিনউদ্দীন আশিক, শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, সেক্রেটারী ও সাবেক উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোল্লা মিজানুর রহমানসহ অন্যরা।
মিছিল পূর্বে নোমানী ময়দানে জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু'র সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী সঞ্চালনায় বক্তব্য রাখেন মাগুরা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা -২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ পদপ্রার্থী সহকারী৷ অধ্যাপক মাওলানা এম বি বাকের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী অধ্যাপক ফারুক হুসাইন, পৌর আমীর সহকারী অধ্যাপক আশরাফুল আলম।
বক্তরা বলেন- আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে, নির্বাচনের পূর্বেই গণভোট দিতে হবে, জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবী দ্রুত বাস্তবায়ন করতে হবে, তা না করলে আগামীতে আরো দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এমএসএম / এমএসএম
শান্তি ও নিরাপত্তার জন্য আমৃত্যু পাশে থাকবো: এস এম জিলানী
পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবেনা- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
সাংবাদিকদের সুরক্ষা আইন পাশ করতে সরকারের প্রতি অনুরোধ
বরগুনায় সাংবাদিক পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পাবনায় শেষ হলো লাখ ভক্তের সমাগমের তিন দিনব্যাপী শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ তম আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব
কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার
রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসেবন ও বহনের দায়ে চারজনের কারাদণ্ড
মনোহরগঞ্জে ফাগুনেও নেই লালের আভা -হারিয়ে যাচ্ছে শিমুল
খালিয়াজুরীতে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ
দাউদকান্দিতে কুরআন তিলাওয়াত ও গজল পরিবেশনের মধ্য দিয়ে এতিম ও হাফেজদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
কুমিল্লার দাউদকান্দি-তে গভীর রাতে অগ্নিকাণ্ড
নাঙ্গলকোটে সূর্যমুখী চাষে সফলতার স্বপ্ন দেখছেন চাষি ইউসুফ