ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে নড়াইলে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১০-২০২৫ দুপুর ১০:১২

পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ  পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে মিছিল শুরু করে রূপগঞ্জের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি দল মনোনীত নড়াইল-২ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।
ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-দল মনোনীত নড়াইল-১ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল আজিজ। এছাড়া উপস্থিত ছিলেন-জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: নাসির উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম বলেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এছাড়া লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার দৃশ্যমান করা, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন সময়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
এদিকে, শিক্ষায় অনগ্রসর নড়াইলে একটি পাবলিক বিশ^বিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানান মাওলানা তাজুল ইসলাম। নড়াইলবাসীর দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে দ্রæত পাবলিক বিশ^বিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বাস্তবায়ন চান তিনি।

Aminur / Aminur

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু