নরসিংদীর ডেঙ্গু পরিস্থিতি: নতুন শনাক্ত ১২, হাসপাতালে ভর্তি ৫২ জন
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে শনাক্ত হয়েছে ১২ জন নতুন রোগী। প্রাইভেট হাসপাতালে কোনো রোগী শনাক্ত হয়নি। একই সময়ে ১২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১১ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৫২ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৩২ জন, জেলা সদর হাসপাতালে ১২ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। বেলাব, পলাশ ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী নেই।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৯২৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। তবে এ সময়ের মধ্যে জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়।
Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত