ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৮-১০-২০২৫ দুপুর ১০:১৪

গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় শাহাবুদ্দিন মোল্লা ওরফে সাহা (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
রবিবার (২৭ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ফলসি পশ্চিমপাড়া গ্রামে আসামির নিজ বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত শাহাবুদ্দিন মোল্লা ফুলমিয়া মোল্লা ও হেলেনা বেগমের পুত্র। সে দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

Aminur / Aminur

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস