কুমিল্লায় মহানগর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় মহানগর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৭ অক্টোবর) বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোডের দলীয় কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সাল উর রহমান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু।
অনুষ্ঠানটি মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক যুগ্ম আহবায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন সহ মহানগর যুবদল ও অঙ্গসংগঠনের আগত বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা।
বক্তারা বলেন, যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে যুব সমাজকে আরও সংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন
Link Copied