ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় ভবন নির্মাণসামগ্রী ফেলে সড়ক দখল


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ১২:১৮

রাজবাড়ীর পাংশায় ভবন নির্মাণসামগ্রী ফেলে সড়ক দখল করায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ‍এতে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। পাংশা মৈশালা বড়গাছি বাসস্ট্যান্ড থেকে বাজারে প্রবেশের একমাত্র সড়ক এটি। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবহন চলাচল করে। এছাড়াও এলাকাবাসীর যাতাযাত তো রয়েছেই। সড়কের মৈশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে মৈশালা বাজার এলাকায় নির্মাণসামগ্রী ফেলে সড়ক দখল রাখা হয়েছে।

রোববার সরেজমিন দেখা যায়, সড়কের পাশে রয়েছে একটি নির্মণাধীন ভবন। ভবন নির্মাণের সামগ্রী ইট ও বালু ফেলে সড়কের প্রায় ২০ থেক ৩০ মিটার জায়গাজুড়ে রাখা হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

সড়কের ইজিবাইকচালক মুন্নাফ বিশ্বাস বলেন, আমরা নিয়মিত এই সড়কে যাত্রী নিয়ে চলাচল করি। এই জায়গাটিতে যেভাবে ইট-বালু ফেলে রাখা হয়েছে তা আমাদের জন্য খুবই বিপজ্জনক। দ্রুত এগুলো অপসারণ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

নির্মণাধীন ভবনের আশপাশের কেউ ভবনটি মালিকের পরিচয় দিতে পারেননি। তবে ভবনের কাছে থাকা এক ব্যক্তির কাছে ভবনটি কার জানতে চাইলে তিনি বলেন, ভবনটি আমার। তার পরিচয় ও নির্মাণসামগ্রী ফেলে সড়ক দখলের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু না বলে পাশের একটি ভবনে (ফাতিমা ভবন) প্রবেশ পরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলী বলেন, সড়ক দখল করে রাখলে সেটা অবশ্যই বেআইনি। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়