ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ল্যানসেট প্রতিবেদন

তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রতি মিনিটে একজনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ৩:৫৪

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে প্রতি মিনিটে অন্তত একজন মানুষের মৃত্যু হচ্ছে। জলবায়ু পরিবর্তনের স্বাস্থ্যগত প্রভাব নিয়ে ল্যানসেট কাউন্টডাউন অন হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ২০২৫ এর প্রতিবেদনে এমনই ভয়াবহ তথ্য উঠে এসেছে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এবং ৭০টিরও বেশি একাডেমিক ও জাতিসংঘ সংস্থার ১২৮ জন বিশেষজ্ঞের সমন্বয়ে এই গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির ওপর বিশ্বের নেশার মতো নির্ভরতা শুধু জলবায়ুকে নয়, মানুষের জীবন ও স্বাস্থ্যকেও বিপর্যস্ত করছে। বিষাক্ত বায়ুদূষণ, দাবানল, ডেঙ্গুর মতো সংক্রামক রোগের বিস্তার এবং চরম তাপপ্রবাহ ইত্যাদি কারণে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের মৃত্যু ঘটছে।

গবেষণার তথ্য মতে, ২০১২ থেকে ২০২১ সালের মধ্যে গড় হিসেবে প্রতিবছর ৫ লাখ ৪৬ হাজার মানুষ তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে মারা গেছেন যা প্রতি মিনিটে একজন মৃত্যুর সমান। ১৯৯০-এর দশকের তুলনায় এই মৃত্যুহার ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত চার বছরে গড়ে একজন মানুষ বছরে ১৯ দিন প্রাণঘাতী তাপে আক্রান্ত হয়েছেন। উচ্চ তাপমাত্রার কারণে ২০২৪ সালে ৬৩৯ বিলিয়ন শ্রমঘণ্টা নষ্ট হয়েছে, যা অনুন্নত দেশগুলোর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশ ক্ষতি সাধন করেছে।

এই গবেষণায় নেতৃত্ব দেওয়া ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষক ড. মারিনা রোমানেলো বলেন, এই প্রতিবেদনটি এক নির্মম বাস্তবতা তুলে ধরেছে। বৈশ্বিক উষ্ণতার জন্য বিশ্বজুড়ে স্বাস্থ্য ও জীবিকা ধ্বংস হচ্ছে। যতদিন আমরা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা না কমাব, ততদিন এই ধ্বংস অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর

মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে