ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে বিনামূল্যে ৫হাজার ৫১০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৯-১০-২০২৫ দুপুর ৪:১১

নওগাঁর ধামইরহাটে কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৫ হাজার ৫১০ জন কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান।
সার ও বীজ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, প্রকল্প বাস্তবায়ন অফিসার মনছুর আলী, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজার রহমান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. জাহাঙ্গীর রাব্বী প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৫হাজার ৫১০জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। প্রথম ধাপে গম ১হাজার ১শত জন, সরিষা ৪হাজার ২শত জন ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পরবর্তীতে মশুর, মুগ, সূর্যমূখী, চীনাবাদাম, পেয়াজ ও অড়হড় বীজ বিতরণ করা হবে।
কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের জানান, চলতি মৌসুমে ১১০০ জন গম চাষীকে ২০কেজি গম ২০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি। ৪২০০ জন সরিষা চাষীকে ১কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি, ২০ জন সূর্যমুখী চাষীকে ১ কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ১০জন চীনাবাদাম চীনাবাদাম চাষীকে ১০কেজি চীনাবাদাম ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি। ৪০ জন শীতকালীন পেঁয়াজ চাষীকে ১কেজি বীজ ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি। ২০জন মুগ ডাল চাষীকে ৫কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫কেজি এমওপি। ৯০ জন মশুর ডাল চাষীকে ৫কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি। ৩০ জন অড়হড় চাষীকে ২কেজি বীজ,৫কেজি ডিএপি ও ৫কেজি করে এমওপি প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন