ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মানবসম্পদ ও পরিবেশ উন্নয়নে সুযোগ চান আব্দুর রহিম


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ২৬-৯-২০২১ দুপুর ১:৩

সরকারিভাবে নির্বাচনী তফসিল ঘোষিত না হলেও থেমে নেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে স্ব স্ব এলাকার প্রার্থীরা তাদের পক্ষে নীরব প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেতে নেতাদের মহলে চেষ্টা-তদবিরেও কমতি নেই তাদের।

জানা যায়, সাবেক ছাত্র ও যুবলীগ নেতা আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম আওনা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় প্রতীক নৌকা প্রত্যাশী। এলাকায় হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের কাছে আব্দুর রহিম সুপরিচিত। বিভিন্ন এলাকায় পারিবারিক কলহসহ নানামুখী সামাজিক কলহ মীমাংসা করায় তার জনপ্রিয়তা লোকমুখে। রাজনৈতিক অঙ্গনেও রয়েছে তার পরিচিতি। তিনি দৌলতপুর ফাজিল মাদ্রাসায় দীর্ঘদিন সফলভাবে ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করেন। বর্তমানে দ্বিতীয়বারের মতো তারাকান্দি ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন। একজন হাস্যোজ্জ্বল সাদা মনের মিশুক মানুুষ আব্দুর রহিম। সকলের কাছে রহিম ভাই নামেই তিনি পরিচিত।

আব্দুর রহিম ভাই বলেন, আশা রাখি দলীয় মনোনয়ন পেলে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে অবশ্যই বিজয়ী হতে পারব। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি নির্বাচিত হলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসানের হাতকে আরো শক্তিশালী করতে আপ্রাণ চেষ্টা করব। আওনা ইউনিয়নের মানবসম্পদের উন্নয়সহ পরিবেশ উন্নয়ন করে ইউনিয়ন পরিষদকে আধুনিক ও গতিশীল ইউনিয়ন পরিষদ গঠন করতে চেষ্টা চালাব। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

এমএসএম / জামান

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ